মূল সংবাদে যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৯০ বছর বয়সেও বডিবিল্ডিং করে তাক লাগালেন কানাজাওয়া

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
৯০ বছর বয়সেও বডিবিল্ডিং করে তাক লাগালেন কানাজাওয়া

বয়স ৯০ বছর, তবুও বডিবিল্ডিং ছেড়ে দেননি জাপানের তশিসুকে কানাজাওয়া। সম্প্রতি অল জাপান মাস্টার্স ফিটনেস চ্যাম্পিয়নশিপের পঁচাশি বছর ও তার বেশি বয়সী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে তিনি জিতে নিয়েছেন তার উনিশতম জাতীয় শিরোপা। তার এই জয়ের পেছনে রয়েছে কঠোর শরীরচর্চা ও নিরামিষ খাদ্যাভ্যাস।

পঞ্চাশ বছর বয়সে প্রতিযোগিতায় ফেরার পর থেকেই মাংস বা মাছ খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তিনি। তার প্রতিদিনের সকালের নাশতায় থাকে ব্রাউন রাইস, নাট্টো ও মিসো স্যুপ। সয়াবিন থেকে তৈরি নাট্টো এবং মিসো স্যুপ তার শরীরের উদ্ভিজ্জ প্রোটিনের চাহিদা মেটায়।

দুপুর ও রাতের খাবারেও প্রধান খাবার হিসেবে ব্রাউন রাইসের সঙ্গে ভাতের ওপর ছিটিয়ে খাওয়ার জনপ্রিয় জাপানি মসলা ফুরিকাকে খান তিনি।

এর পাশাপাশি দিনে তিনবার প্রোটিন ড্রিংক পান করেন এই বডিবিল্ডার। তার খাদ্যতালিকায় কোনো জটিল বা বিলাসী খাবার না থেকে বরং সহজ ও পরিচিত খাবারই প্রাধান্য পায়।

৩৪ বছর বয়সে প্রতিযোগিতামূলক বডিবিল্ডিং থেকে সরে দাঁড়ালেও পঞ্চাশ বছর বয়সে তিনি আবার এই খেলায় ফেরেন। অসুস্থ স্ত্রী স্বামীর খেলায় অংশ নেওয়া দেখে আনন্দ পেতেন বলেই তিনি মূলত আবার শুরু করেছিলেন।

পরে তার স্ত্রী মারা গেলেও তিনি বডিবিল্ডিং চালিয়ে যান। এছাড়া হলিউড তারকা ও বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগারকে তিনি কয়েক দশক ধরে আদর্শ হিসেবে মেনে চলছেন।

এখনো অবসর নেওয়ার কোনো চিন্তা নেই তার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ষাট বছর ও তার বেশি বয়সী বিভাগে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। দীর্ঘদিনের স্বপ্ন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে দেখা করা।

কানাজাওয়া জানান, বয়স বাড়া এমন একটি বিষয়, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি শুধু খাদ্যাভ্যাস ও প্রশিক্ষণের মাধ্যমে বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করার চেষ্টা করে যাচ্ছেন। এমনকি ১৩০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার লক্ষ্যও রয়েছে তার।

তবে চিকিৎসকদের মতে, কানাজাওয়ার এই জীবনযাপন থেকেই সবার জন্য একই ফলাফল আশা করা ঠিক নয়। শুধু নিরামিষ খাবার বা শরীরচর্চাই দীর্ঘায়ুর নিশ্চয়তা দেয় না।

জেনেটিক্স, দীর্ঘদিনের প্রশিক্ষণ এবং জীবনযাত্রার নানা বিষয় বয়স ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কানাজাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের শৃঙ্খলা ও ধারাবাহিক খাদ্যাভ্যাস তার এই সাফল্যের বড় অংশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জাসদ কার্যালয় থেকে নিষিদ্ধ আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

পরের সংবাদ

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে সাধারণ মানুষ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।