মূল সংবাদে যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় থাইল্যান্ডে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বন্যায় থাইল্যান্ডে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

এশিয়ান গেমস শেষে দেশে ফেরার পথে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল। আকস্মিক বন্যার কারণে গত দুই দিন ধরে থাইল্যান্ডে আটকে আছেন দলের পাঁচ খেলোয়াড় ও একজন কোচ।

জাপানে এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর দেশে ফিরছিল বাংলাদেশ দল। ফেরার পথে থাইল্যান্ডে ট্রানজিট ছিল তাদের। কিন্তু বন্যাজনিত পরিস্থিতিতে যাত্রা ব্যাহত হওয়ায় দেশে ফিরতে পারেননি দলের ছয় সদস্য।

আটকে থাকা খেলোয়াড়রা হলেন রামহিম লিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাদের সঙ্গে আছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।

তবে বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় দেশে ফিরেছেন। তাদের ফ্লাইট আলাদা ছিল।

আটকে থাকা খেলোয়াড় ও কোচকে দেশে ফেরাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত :...

পরের সংবাদ

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।