মূল সংবাদে যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু: ইসরাইলি গণমাধ্যম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু: ইসরাইলি গণমাধ্যম

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি টিভি চ্যানেল ১২ ও কান এবং হারেৎজ ও জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহু এক দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যান এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।

তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যেই নেতানিয়াহুর এই সফরের খবর সামনে এলো।

এর কয়েক সপ্তাহ আগে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহু সেই সতর্কবার্তা ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

নেতানিয়াহু ওই প্রতিবেদনটি অস্বীকার করেছেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা

পরের সংবাদ

ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

বিজ্ঞান

সব সংবাদ