মূল সংবাদে যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত, আদালতে হাজিরা শেষে বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত, আদালতে হাজিরা শেষে বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে হাজিরা শেষে তাঁকে কারাগারে পাঠানোর জন্য হাজতখানা থেকে বের করা হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাবেক প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক দুই হাত দেখিয়ে বললেন, জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার কারাগার থেকে আদালতে এসে হাজিরা দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে হাজিরা শেষে তাঁকে কারাগারে পাঠাতে আদালতের হাজতখানা থেকে বের করা হয়। তখন তিনি দুই হাত দেখিয়ে বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত।’


এদিন দুদকের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এ জন্য তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে দুদক প্রতিবেদন জমা না দেওয়ায় ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে। পরে পুলিশি প্রহরায় তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন।

‘ইন্টারনেটটা একটু স্লো করে দাও’, কাদের-পলকের কথোপকথন ট্রাইব্যুনালে
মামলার বিবরণে বলা হয়েছে, আসামি পলক অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তিনি নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা অস্বাভাবিকভাবে উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটন করেছেন। অবৈধভাবে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

পরের সংবাদ

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।