আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অগ্নিসন্ত্রাস যে আওয়ামী লীগের আসল চরিত্র, তা ফুটে উঠেছে। তাদের রাজনীতি হচ্ছে জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের। আমরা তাদের বিরুদ্ধে আইনি যত পদক্ষেপ নেওয়ার তা গ্রহণ করব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজের আয়োজনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক। দেশের মানুষও জেনেছে সরকার কোনো ভুল পদক্ষেপ নেয়নি। তাদের বিরুদ্ধে আইনি যা যা পদক্ষেপ নেওয়া দরকার সরকার সব নেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ স্থানীয় বিএনপির ও নেতাকর্মীরা।