মূল সংবাদে যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সার ডিলারের স্টক রেজিস্টারে গরমিল, ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সার ডিলারের স্টক রেজিস্টারে গরমিল, ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে স্টক রেজিস্টারের সঙ্গে মজুদের গরমিল পাওয়ায় বিএডিসির সার ডিলার সাইফুল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে সাইফুল ট্রেডার্সে অভিযান চালানো হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আবির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মজুদের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের অসঙ্গতি পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে সাইফুল ট্রেডার্সের বরাদ্দকৃত সার ভ্যানে করে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকায় অন্য একটি দোকানে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সরকারি সার কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে।

তবে অভিযানের সময় স্টক রেজিস্টার ও মজুদের গরমিল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। 

কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আবির হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

পরের সংবাদ

এক বছর পর বিচারক পেল সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্য...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।